শিরোনাম

South east bank ad

ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ডে বিএসইসির অনুমোদন

 প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ডে বিএসইসির অনুমোদন

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বন্ড ইস্যু থেকে পাওয়া অর্থ মূলধন ভিত্তি শক্তিশালী করতে ব্যবহার করা হবে।

বন্ড ইস্যুর মাধ্যমে ৪০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে ওয়ান ব্যাংক পিএলসি। সাত বছর মেয়াদি এ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর জন্য সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছে ব্যাংকটি। আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল ও ফ্লোটিং-রেটের বন্ডটি সব নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদন লাভ করেছে বলেও ওয়ান ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বন্ড ইস্যু থেকে পাওয়া অর্থ মূলধন ভিত্তি শক্তিশালী করতে ব্যবহার করা হবে। একই সঙ্গে ধারাবাহিক ব্যবসায়িক প্রবৃদ্ধি ও কৌশলগত অগ্রাধিকার বাস্তবায়নে এ অর্থ সহায়ক হবে।

বন্ড ইস্যু প্রসঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহিত রহমান বলেন, ‘ওয়ান ব্যাংকের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা ব্যাংকের শক্তিশালী ভিত্তি গড়ে তোলার কাজ অব্যাহত রাখব।’

আমাদের মূলধন ভিত্তি শক্তিশালী করার মাধ্যমে গ্রাহকদের আরো কার্যকরভাবে সহায়তা দেয়া, ব্যবসার পরিধি সম্প্রসারণ এবং ভবিষ্যতে অপরিসীম সম্ভাবনার সুযোগ তৈরি করতে সক্ষম হব।’

তিনি আরো বলেন, ‘আমরা আরো শক্তিশালী ও গ্রাহককেন্দ্রিক একটি ব্যাংক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা উদ্ভাবনী আর্থিক সমাধান নিশ্চিত করবে এবং দেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে অর্থবহ অবদান রাখবে।’

ওয়ান ব্যাংক জানিয়েছে, বন্ডটি চলমান রূপান্তর প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে গ্রাহক ও অংশীজনদের জন্য টেকসই প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির প্রতিশ্রুতি আরো জোরদার হবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: