পূবালী ব্যাংকের অঞ্চল ও করপোরেট শাখা প্রধানদের তৃতীয় ব্যবসায়িক সম্মেলন
পূবালী ব্যাংক পিএলসির অঞ্চল ও করপোরেট শাখাপ্রধানদের ‘তৃতীয় ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের মিলনায়তনে বৃহস্পতিবার এ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। সভাপতিত্ব করেন জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে এমডি ও সিইও মোহাম্মদ আলী বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রমে গতি ফেরাতে ব্যাংক খাতের প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সবাই মিলে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার আশাবাদ প্রকাশ করেন। পাশাপাশি ব্যাংকের ব্যবসায়িক অর্জন ও বিশ্লেষণ এবং করণীয় বিষয়ে আলোকপাত করেন।
সম্মেলনে পূবালী ব্যাংকের চলতি বছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় ব্যাংকের সব অঞ্চলপ্রধান, করপোরেট শাখাপ্রধান এবং সব বিভাগপ্রধান ও নির্বাহীরা উপস্থিত ছিলেন।


