ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ২৭ পয়সা।
ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি অনুষ্ঠিত পর্ষদ সভায় সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
AKIJ Advertisement
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ২৭ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৪ টাকা ৫৬ পয়সায়।
সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ৬৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২০ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ টাকা ৪৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২৫ টাকা ৬৯ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৬৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ২১ টাকা ৪৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ টাকা ৩৮ পয়সা।
৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১১ টাকা ৯৪ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ টাকা ৩৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৬ টাকা ৬৮ পয়সায়।
২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ টাকা ৬৬ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮৩ টাকা ৩৬ পয়সায়।
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি।
১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩১ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৬০ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৭। এর ৪৪ দশমিক ৬৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ৩৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৯ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে।


