শিরোনাম

South east bank ad

কৃষি অর্থায়ন সম্প্রসারণে আইপেজ গ্লোবালের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

কৃষি অর্থায়ন সম্প্রসারণে আইপেজ গ্লোবালের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি

টেকসই কৃষি অর্থায়ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে কৃষিপ্রযুক্তি প্লাটফর্ম ‘অঙ্কুর’-এর উদ্যোক্তা প্রতিষ্ঠান আইপেজ গ্লোবাল লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।

এ অংশীদারত্বের আওতায় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কৃষকদের জন্য অর্থায়ন সুবিধা নিশ্চিত করা হবে। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সম্প্রতি ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের এসইভিপি ও হেড অব বিজনেস ডিভিশন মো. মাহবুব হোসাইন এবং আইপেজ গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর হোসাইন শুরিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি, প্রযুক্তিনির্ভর কৃষি অর্থায়ন এবং কৃষি খাতের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক সেবায় প্রবেশাধিকার বাড়ানো হবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: