নতুন প্রধান কার্যালয়ে প্রিমিয়ার ব্যাংকের প্রথম বোর্ড সভা
নতুন প্রধান কার্যালয় শান্তা পিনাকলে স্থানান্তরের পর দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। এছাড়া স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. ফোরকান হোসেন, স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে আরো ছিলেন স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক শেখ মোর্শেদ জাহান, স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম এফসিএস, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনজুর মফিজ এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক আ ন ম মঈনুল কবীর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক কর্মপরিবেশ, উন্নত প্রযুক্তিনির্ভর অবকাঠামো এবং গ্রাহকদের জন্য আরো গতিশীল ব্যাংকিং সেবা নিয়ে নতুন প্রধান কার্যালয়ে কার্যক্রম শুরু করেছে ব্যাংকটি। নতুন কার্যালয়ে অনুষ্ঠিত এ বোর্ড সভাকে ব্যাংকের নতুন অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে উল্লেখ করা হয়।


