শিরোনাম

South east bank ad

প্রাইম ব্যাংকের গ্রাহকরা ওমোডা জাইকো গাড়ির সার্ভিসিংয়ে পাবেন বিশেষ সুবিধা

 প্রকাশ: ০৬ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রাইম ব্যাংকের গ্রাহকরা ওমোডা জাইকো গাড়ির সার্ভিসিংয়ে পাবেন বিশেষ সুবিধা
প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহকরা এখন এশিয়ান ডিস্ট্রিবিউশন লিমিটেডে ‘ওমোডা জাইকো’ ব্র্যান্ডের গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা ও অফার উপভোগ করতে পারবেন।

এ লক্ষ্যে সম্প্রতি ঢাকায় ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় প্রাইম ব্যাংকে হেড অব কনজিউমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দার তানভীর ফয়সাল এবং এশিয়ান ডিস্ট্রিবিউশনের এক্সিকিউটিভ ডিরেক্টর সাদিকুল মোস্তাক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, বাংলাদেশে ওমোডা জাইকো ব্র্যান্ডের গাড়ির অনুমোদিত পরিবেশক এশিয়ান ডিস্ট্রিবিউশন লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য আরো উন্নত সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি কৌশলগত সহযোগিতার মাধ্যমে অতিরিক্ত মূল্য সংযোজন হবে বলে আশা করছে প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী। এশিয়ান ডিস্ট্রিবিউশনের পক্ষে ছিলেন সিনিয়র ম্যানেজার ও হেড অব করপোরেট সেলস মাহবুব আলম এবং ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) মো. জাফরুল খান। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: