শিরোনাম

South east bank ad

মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল ঋণ সুবিধা ‘এমডিবি ই-লোন’ চালু

 প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল ঋণ সুবিধা ‘এমডিবি ই-লোন’ চালু

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ ডিজিটাল ঋণ সুবিধা ‘এমডিবি ই-লোন’ চালু করেছে।

এর মাধ্যমে গ্রাহকরা ব্যাংকের মোবাইল অ্যাপ ‘মিডল্যান্ড অনলাইন’ ব্যবহার করে দ্রুত, সহজে এবং ঝামেলামুক্তভাবে ঋণ নিতে পারবেন। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। এ সময় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমতিয়াজ ইউ. আহমেদ; উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, ডিএমডি ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নজমুল হুদা সরকারসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য এবং বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

মিডল্যান্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী বাণিজ্যিকভাবে ‘এমডিবি ই-লোন’ সেবা চালু করা হয়েছে। এর আওতায় যোগ্য গ্রাহকরা সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যার পরিশোধকাল হবে সর্বোচ্চ ১২ মাস।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও ইমতিয়াজ ইউ. আহমেদ বলেন, ‘ই-লোন সেবা চালুর মাধ্যমে উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রাহকসেবার সুবিধা বাড়ানোর প্রতি মিডল্যান্ড ব্যাংকের অঙ্গীকার আরো সুদৃঢ় হয়েছে।’ গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণে ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর আরো আর্থিক সেবা ও সমাধান চালু করা হবে বলেও জানান তিনি।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: