শিরোনাম

South east bank ad

মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশে মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করতে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে মাস্টারকার্ড বাংলাদেশ ও অ্যাসেন্ট হেলথ লিমিটেড।

এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন। অন্যদিকে অ্যাসেন্ট হেলথের পক্ষে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আনোয়ারুল ইকবাল; অ্যাসেন্ট গ্রুপের পরিচালক মো. আমের আহমেদ ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রোনাল্ড মিকি গোমেজ।

মাস্টারকার্ড বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় কার্ডধারী গ্রাহক ও তাদের পরিবারের সদস্যরা নির্বাচিত হেলথ চেকআপ প্যাকেজে সর্বোচ্চ ৫০ শতাংশ এবং বিভিন্ন প্যাথলজি পরীক্ষায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া হোম স্যাম্পল কালেকশন এবং অ্যাসেন্ট হেলথ কনসালটেশন সেন্টারের সেবাও নিতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে মানুষকে প্রতিরোধমূলক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা আরো সহজে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করবে মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথ।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: