শিরোনাম

South east bank ad

বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি সই

 প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি সই

বাংলাদেশ ব্যাংক টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধি ত্বরান্বিতকরণে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএমই) শিল্প এবং ক্লাস্টার শিল্পে অর্থায়ন নিশ্চিতকরণের লক্ষ্যে ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম এবং ‘ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস’ শীর্ষক দুটি পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তাফা এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

ওই চুক্তি স্বাক্ষরের পর শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পক্ষ থেকে উপব্যবস্থাপনা পরিচালক এমএম সাইফুল ইসলাম চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিম উপস্থিত ছিলেন। এ অংশগ্রহণের মাধ্যমে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি উভয় স্কিমের আওতায় ৭ শতাংশ হারে মেয়াদি ও চলতি মূলধন বিনিয়োগ সুবিধা প্রদান করে সিএমএসএমই উদ্যোক্তাদের সহায়তা এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে দেশের উদ্যোক্তা উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: