শিরোনাম

South east bank ad

আইএইচএইচ হেলথকেয়ার সিঙ্গাপুরের সঙ্গে এমওইউ স্বাক্ষর ইউনিকো হাসপাতালের

 প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আইএইচএইচ হেলথকেয়ার সিঙ্গাপুরের সঙ্গে এমওইউ স্বাক্ষর ইউনিকো হাসপাতালের

রাজধানীর ইউনিকো হাসপাতালে সম্প্রতি ‘মিনিমালি ইনভেসিভ হার্ট সার্জারি’ শীর্ষক একটি কন্টিনিউইং মেডিকেল এডুকেশন (সিএমই) সেশন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় আইএইচএইচ হেলথকেয়ার সিঙ্গাপুরের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে হাসপাতালটি। এ অংশীদারত্বের আওতায় প্রতিষ্ঠান দুটির মধ্যে ক্লিনিক্যাল সহযোগিতা আরো জোরদার করা হবে। সিএমই সেশন মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. ফাইজুস সাজ্জাদ। অনুষ্ঠানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওথোরাসিক সার্জন অধ্যাপক থিওডোরোস কোফিদিস আধুনিক মিনিমালি ইনভেসিভ ও এন্ডোস্কোপিক কার্ডিয়াক সার্জারি, বিশেষত ভালভ রিপেয়ার ও বাইপাস সার্জারি বিষয়ে আলোচনা করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান সিইও ও আইএইচএইচ হেলথকেয়ার সিঙ্গাপুরের সিওও ইয়ং ইয়িহ মিং।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিকো হাসপাতালের সিইও আরদ্রা কুরিয়েন, প্রাভা হেলথের সিওও ডা. সিমিন এম আখতার, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক এবং ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের চিফ অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ ও সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. বরেন চক্রবর্তী।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: