শিরোনাম

South east bank ad

দেশের প্রথম অরেঞ্জ বন্ডের সাবস্ক্রিপশন শুরু

 প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

দেশের প্রথম অরেঞ্জ বন্ডের সাবস্ক্রিপশন শুরু

বাংলাদেশের প্রথম অরেঞ্জ বন্ড ‘সাজেদা অরেঞ্জ জিরো কুপন বন্ড’-এর সাবস্ক্রিপশন গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে শুরু হয়েছে।

২৩ মে বন্ডটির সাবস্ক্রিপশন শেষ হবে। বন্ডটির ইলেকট্রনিক সাবস্ক্রিপশন পরিচালনার জন্য গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এটি ইএসএস প্লাটফর্মের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত হওয়া প্রথম প্রাইভেট বন্ড।৷ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার ও সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মো. ফজলুল হক এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা৷ উপস্থিত ছিলেন।

বন্ডটির মোট অভিহিত মূল্য ১৫৮ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে ৭৫ কোটি ৭৩ লাখ টাকা অভিহিত মূল্যের বন্ড ডিএসইর ইএসএসের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের জন্য অফার করা হয়েছে। বন্ডটি এক, দুই ও তিন বছর মেয়াদে জিরো কুপন ইনস্ট্রুমেন্ট হিসেবে গঠন করা হয়েছে, যা বিনিয়োগকারীদের পছন্দ অনুযায়ী বিনিয়োগের মেয়াদ নির্বাচন করার সুযোগ দেবে।

অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, ‘দেশের জনমিতিক সুবিধা কাজে লাগাতে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কাঠামো গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অরেঞ্জ বন্ডের মতো উদ্ভাবনী বন্ড পুঁজিবাজারে বিকল্প অর্থায়নের নতুন সুযোগ তৈরি করছে।’

ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ রাশেদ হোসাইন বলেন, ‘সাজেদা অরেঞ্জ বন্ডের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি থিমেটিক বন্ড বাজারের ভিত্তি স্থাপিত হচ্ছে। এ উদ্যোগ দেশী-বিদেশী বিনিয়োগকারীদের জন্য একটি শক্তিশালী ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট প্লাটফর্ম তৈরি করবে, যেখানে সামাজিক প্রভাবের পাশাপাশি আর্থিক রিটার্নও নিশ্চিত হবে। ডিএসই প্লাটফর্মের মাধ্যমে চালু হওয়া এ বন্ড ভবিষ্যতে আরো এ ধরনের ইস্যুর পথ খুলে দেবে।’

সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মো. ফজলুল হক বলেন, ‘নারীদের জন্য বিনিয়োগভিত্তিক অরেঞ্জ জিরো কুপন বন্ড বাস্তবায়ন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সাজেদা ফাউন্ডেশন গত ৩০ বছরেরও বেশি সময় ধরে নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আয় বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: