শিরোনাম

South east bank ad

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সিলেট শাখার উদ্বোধন

 প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সিলেট শাখার উদ্বোধন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির ৩৪তম শাখা হিসেবে ‘সিলেট শাখা’র কার্যক্রম শুরু হয়েছে।

নগরীর চৌহাট্টায় মানরু শপিং সিটি ভবনে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নতুন শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদ এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর ও ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক মোর্শেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক-শুভানুধ্যায়ী ও স্থানীয় ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ব্যাংকটিকে এসএমই-বান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সঙ্গে দেশের অর্থনীতির ভিত মজবুত করতে রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের কথাও তুলে ধরেন।

এ সময় ব্যাংক খাতের চলমান দুরবস্থার মধ্যেও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ধারাবাহিক উন্নতির প্রশংসা করেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: