শিরোনাম

South east bank ad

প্রাইম ব্যাংক ও এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের মধ্যে চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রাইম ব্যাংক ও এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের মধ্যে চুক্তি স্বাক্ষর

এখন থেকে প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহক ও কর্মীরা এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা পাবেন।

এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়েছে। প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদীন এবং এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের নারী বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফাতেমা আক্তার এবং এলিজ অ্যাসথেটিক ক্লিনিকের অ্যাসথেটিক কনসালট্যান্ট ডা. রুমানা নাজনীনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: