শিরোনাম

South east bank ad

বিডিবিএল ইনভেস্টমেন্ট সার্ভিসেসের ১১তম এজিএম

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিডিবিএল ইনভেস্টমেন্ট সার্ভিসেসের ১১তম এজিএম

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি কোম্পানি বিডিবিএল ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের (বিআইএসএল) ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বিআইএসএলের বোর্ড রুমে এ সভার আয়োজন করা হয়। কোম্পানির চেয়ারম্যান এবং বিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জসীম উদ্দিন এতে সভাপতিত্ব করেন। বিআইএসএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় পর্ষদ পরিচালক মো. আবদুর রউফ, মোহাম্মদ আমিনুল হক, সারমিন সুলতানা, পারভীন আকতার ও সেখ সারাফাত ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালক ও শেয়ারহোল্ডার কামাল উদ্দিন আহমেদ মোল্লা এবং বিআইএসএলের কোম্পানি সচিব মো. সাহাবুদ্দিন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: