শিরোনাম

South east bank ad

সামুদা গ্রুপের সঙ্গে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি করল প্রাইম ব্যাংক

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সামুদা গ্রুপের সঙ্গে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি করল প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি সামুদা গ্রুপের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটির জন্য সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নিশ্চিত করা হবে।

এ উপলক্ষে রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ফয়সাল রহমান ও করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের এরিয়া হেড সাজিদ রহমান এবং সামুদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মোস্তফা হায়দার ও প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ আকরামুজ্জামান এ সম্পর্কিত চুক্তিপত্র বিনিময় করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অংশীদারত্বের আওতায় সামুদা গ্রুপ প্রাইম ব্যাংকের ডিজিটাল প্লাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করে সব ধরনের দেশীয় পেমেন্ট ও ডিসবার্সমেন্ট সম্পন্ন করবে। পাশাপাশি তাদের বিক্রয় সংগ্রহ ব্যবস্থাপনার জন্য দেশব্যাপী ছড়িয়ে থাকা ব্যাংকের শাখা নেটওয়ার্ক ব্যবহার করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘প্রাইমপে’ হলো প্রাইম ব্যাংকের একটি আধুনিক ডিজিটাল প্লাটফর্ম, যা গ্রাহকদের সহজে বিভিন্ন ধরনের পেমেন্ট সম্পন্ন করার সুযোগ দেয় এবং উচ্চমানের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করে। এর মাধ্যমে আরটিজিএস, বিএফটিএন, ফান্ড ট্রান্সফার, এনপিএসবি, এমএফএসসহ ইলেকট্রনিক ও কাগজভিত্তিক লেনদেন সম্পন্ন করা যায়। এছাড়া ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে চেক ও পে-অর্ডার ইস্যু করা যায় এবং গ্রাহকরা সহজেই শুল্ক, কর, ভ্যাট ও ইউটিলিটি বিল পরিশোধ করতে পারেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: