শিরোনাম

South east bank ad

পূবালী ব্যাংক ও স্কয়ার হাসপাতালের যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

পূবালী ব্যাংক ও স্কয়ার হাসপাতালের যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু

পূবালী ব্যাংক পিএলসি এবং স্কয়ার হাসপাতাল লিমিটেডের যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করা হয়েছে।

এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় হাসপাতালটির মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্কয়ার হাসপাতালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. এসাম ইবনে ইউসুফ সিদ্দিক এবং পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. শাহনেওয়াজ খান উপস্থিত ছিলেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের মহাখালী করপোরেট শাখাপ্রধান ও মহাব্যবস্থাপক মো. শাহিন শাহরিয়ার, হেড অব কার্ড বিজনেস ও উপমহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল এবং সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া স্কয়ার হাসপাতালের পক্ষে ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) সুলতান মিনহাজ উদ্দিন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) ডা. ফয়সাল জামান এবং পরিচালক (মেডিকেল সার্ভিস) অধ্যাপক ডা. ওয়াহিদউদ্দিন মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ডিএমডি মো. শাহনেওয়াজ খান বলেন, ‘এ কার্ডের মাধ্যমে চিকিৎসক ও কর্মকর্তারা উন্নত ব্যাংকিং সুবিধার পাশাপাশি বিভিন্ন বিশেষ অফার ও সেবা নিতে পারবেন, যা তাদের পেশাগত-ব্যক্তিগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

তিনি আরো বলেন, ‘আমি দৃঢ়ভাবে আশা করি, এ অংশীদারত্ব শুধু একটি কার্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং ভবিষ্যতে আরো বহুমাত্রিক ও জনকল্যাণমুখী উদ্যোগে রূপ নেবে।’

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: