শিরোনাম

South east bank ad

ট্রেজারি বন্ডের বিপরীতে কনজিউমার ঋণ দিচ্ছে প্রাইম ব্যাংক

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ট্রেজারি বন্ডের বিপরীতে কনজিউমার ঋণ দিচ্ছে প্রাইম ব্যাংক

বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে ট্রেজারি বন্ডের বিপরীতে কনজিউমার ঋণ বিতরণের মাইলফলক অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

বাংলাদেশ ব্যাংক থেকে ২ এপ্রিল এ-সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর, পরবর্তী দিন সকালে প্রথম ঋণ বিতরণ সম্পন্ন করা হয়।

প্রাইম ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ মাইলফলক ব্যাংকের অপারেশনাল দক্ষতা ও সমন্বিত কার্যক্রমের উদাহরণ।

জানা গেছে, নতুন পণ্যটি ট্রেজারি বন্ডের বিপরীতে ঋণ নেয়ার সুযোগ দেবে, যার মাধ্যমে গ্রাহকরা তাদের বিনিয়োগ বিক্রি না করেই তহবিল অর্জন করতে পারেন।

প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এম নাজিম এ চৌধুরী বলেন, ‘এ অর্জন নিয়ন্ত্রক সংস্থার ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে গ্রাহকদের নতুন নতুন আর্থিক সমাধান প্রদানে প্রাইম ব্যাংকের উদ্ভাবনী সক্ষমতার প্রতিফলন। আমরা গ্রাহকদের জন্য প্রতিনিয়ত উন্নত আর্থিক সেবা চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা তাদের জীবনকে করবে সহজ, সহনশীল ও দক্ষ।’

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: