শিরোনাম

South east bank ad

ট্রাস্ট ব্যাংক ও ট্যাপের মধ্যে ডিস্ট্রিবিউশন ফাইন্যান্স সুবিধা চালু

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ট্রাস্ট ব্যাংক ও ট্যাপের মধ্যে ডিস্ট্রিবিউশন ফাইন্যান্স সুবিধা চালু

ট্রাস্ট ব্যাংক পিএলসি ও ট্রাস্ট আজিয়াটা পের (ট্যাপ) মধ্যে আনুষ্ঠানিকভাবে ডিস্ট্রিবিউশন ফাইন্যান্স সুবিধা চালু হয়েছে।

এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ সুবিধার মাধ্যমে ট্যাপের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে প্রয়োজনীয় চলতি মূলধন অর্থায়ন করা হবে, যা দেশে ডিজিটাল আর্থিক সেবা খাতকে ত্বরান্বিত করার পাশাপাশি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ডিস্ট্রিবিউশন ফাইন্যান্সের সুবিধার আওতায় ট্যাপের ডিস্ট্রিবিউটর, ডিলার ও মার্চেন্টরা উপকৃত হবেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: