শিরোনাম

South east bank ad

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে আরো ৪০ হাজার বই দিল বিকাশ

 প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে আরো ৪০ হাজার বই দিল বিকাশ

সারা দেশের শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ১২ বছরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে ৩ লাখ ৬৭ হাজার ৫২০টি বই দিয়েছে ‘বিকাশ’।

এরই ধারাবাহিকতায় গতকাল সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে এ বছর আরো ৪০ হাজার বই হস্তান্তর করা হয়। বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বইগুলো হস্তান্তর করেন। বিকাশ কর্তৃপক্ষ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘ভালো পরিবেশ পারে আলোকিত মানুষ তৈরি করতে। জ্ঞান চর্চা, পাঠাভ্যাস তৈরি ও আলোকিত মানুষ গড়ার বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে বিকাশ।’

বিকাশের পক্ষে শেখ মো. মনিরুল ইসলাম বলেন, ‘বিকশিত মানুষই বিকশিত দেশ গড়বে। এ বিকশিত হওয়ার অন্যতম মাধ্যম হলো একাডেমিক লেখাপড়ার বাইরে আরো বই পড়া ও জ্ঞান অর্জন করা। টেকসই সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে শিক্ষিত ও মননশীল প্রজন্ম গড়ার লক্ষ্যে দীর্ঘ সময় ধরে বিকাশ বিশ্বসাহিত্য কেন্দ্রের এ বইপড়া কর্মসূচিতে যুক্ত রয়েছে।’

বই হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান ও যুগ্ম পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমন। এছাড়া বিকাশের পক্ষে ছিলেন রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্সের হেড ও ইভিপি হুমায়ুন কবির এবং ভাইস প্রেসিডেন্ট সায়মা আহসান।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: