শিরোনাম

South east bank ad

ট্রাস্ট ব্যাংকের নওগাঁ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ট্রাস্ট ব্যাংকের নওগাঁ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

ট্রাস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি নওগাঁ সদর সড়কের গৌড় প্লাজায় ‘নওগাঁ শাখা’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।

এ উপলক্ষে নতুন শাখা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। ট্রাস্ট ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যবসা বিভাগের প্রধান মো. মাহবুব হোসেন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সাধারণ সেবা-নিরাপত্তা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মামুন অর রশীদ। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও ট্রাস্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নওগাঁবাসীর দোরগোড়ায় আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা পৌঁছে দিতেই নওগাঁ শাখা যাত্রা করেছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: