শিরোনাম

South east bank ad

এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করেন।

এতে লালতীর সিডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব আনাম সভাপতি ও বোয়ালখালী এগ্রো বেইজড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা অংশীদার ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। এছাড়া প্রাণ এগ্রোর পরিচালক উজমা চৌধুরী সিনিয়র সহসভাপতি ও প্যারাগন এগ্রোর এমডি মশিউর রহমান সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন কমিটি দায়িত্ব গ্রহণ উপলক্ষে সোমবার রাজধানীর ধানমন্ডিতে বাপা কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাপার প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জান্নাতুল ফেরদৌস নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এদিকে নতুন কমিটিতে কোষাধ্যক্ষ পদে রয়েছেন আহমেদ ফুড প্রডাক্টসের এমডি মিনহাজ আহমেদ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন লালমাই ফুডের পরিচালক এনায়েত রশিদ, মেরিডিয়ান ফুডসের চেয়ারম্যান কোহিনুর কামাল, কিশোয়ান স্ন্যাকসের পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, ম্যাজেস্টিক এন্টারপ্রাইজের এমডি মোহাম্মদ বাবুল সারেং, থাই ফুড প্রডাক্টসের স্বত্বাধিকারী মাইকেল দে, স্টার লাইন ফুড প্রডাক্টসের পরিচালক মো. মাঈন উদ্দিন, ফাহমিদা কনজিউমার প্রডাক্টসের স্বত্বাধিকারী মোহাম্মদ আল এমরান, হাবিব ফুড প্রডাক্টসের স্বত্বাধিকারী মো. লাভলু হোসেন, নিড এগ্রো ফুডসের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান এবং এফএ ফুড প্রডাক্টসের স্বত্বাধিকারী পাপন রহমান।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: