শিরোনাম

South east bank ad

আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ২১.৫১%

 প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ২১.৫১%

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে নিট মুনাফা বেড়েছে ২১ দশমিক ৫১ শতাংশ।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৫ হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত কর-পরবর্তী মুনাফা হয়েছে ২৪৩ কোটি ৩৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২০০ কোটি ২৮ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৫৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪৬ পয়সায়।

সমাপ্ত ২০২৫ হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের এককভাবে কর-পরবর্তী মুনাফা হয়েছে ১৭৭ কোটি ৭৩ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৬৭ কোটি ৩০ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের এককভাবে ইপিএস হয়েছে ৪ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এককভাবে এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৮ টাকা ৩২ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৪ মে বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ এপ্রিল।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের ইপিএস হয়েছে ৪ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৮ টাকা ২৬ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের ইপিএস হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ৪ টাকা ৬১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪৫ টাকা ৭১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের ইপিএস হয়েছে ৪ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ৫৬ পয়সায়।

আইডিএলসি ফাইন্যান্সের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘এএএ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৪৩৬ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৪৪৩ কোটি ৫৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪৩ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৪০৯। এর ৩৫ দশমিক ১২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫০ দশমিক ৮৩, বিদেশী বিনিয়োগকারী দশমিক ৭৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৩ দশমিক ৩০ শতাংশ শেয়ার রয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: