শিরোনাম

South east bank ad

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১০ দিনব্যাপী ইফতারি বিতরণ কর্মসূচি

 প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১০ দিনব্যাপী ইফতারি বিতরণ কর্মসূচি

এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাফাত উল্লা খান এ কর্মসূচির উদ্বোধন করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়েছে, কর্মসূচির আওতায় প্রতিদিন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পথচলতি রোজাদার, শ্রমজীবী মানুষ, পথশিশু, দিনমজুর, রিকশাচালক ও নিম্নআয়ের ব্যক্তিদের মাঝে ইফতারি বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মো. রাফাত উল্লা খান বলেন, ‘রমজান আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। সমাজের প্রান্তিক ও অসচ্ছল রোজাদারদের পাশে দাঁড়ানোই সেই মূল্যবোধেরই অংশ। এ লক্ষ্য থেকেই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১০ দিনব্যাপী ইফতারি বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান, মো. আসাদুজ্জামান ভূঁইয়া, মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ হোসাইন এবং এসএম আবু জাফর।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: