স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ৪২৩তম পর্ষদ সভা অনুষ্ঠিত
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪২৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে মঙ্গলবার এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পর্ষদ সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ; পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এসএএম হোসাইন, মোহাম্মদ শামসুল আলম, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান, একেএম আবদুল আলীম, অসিত কুমার সাহা ও জাহিদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ অংশগ্রহণ করেন। এ সময় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফাত উল্লাহ খান।
এছাড়া সভায় আরো অংশ নেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সিদ্দিকুর রহমান এবং কোম্পানি সচিব মো. মিজানুর রহমান।


