শিরোনাম

South east bank ad

আবুল কাসেম খান বিল্ডের নতুন চেয়ারপারসন

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আবুল কাসেম খান বিল্ডের নতুন চেয়ারপারসন

সম্প্রতি ৩৯তম ট্রাস্টি বোর্ড সভায় ২০২৬-২৭ মেয়াদের জন্য এ মনোনয়ন দেয়া হয়। তিনি ২০২০ সাল থেকে এ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কর্তৃক মনোনীত আবুল কাসেম খান বর্তমানে এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং এ কে খান টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এর আগে তিনি ২০১০, ২০১৭ ও ২০১৮ সালে ডিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, বিল্ড মূলত পাবলিক-প্রাইভেট ডায়ালগের সাতটি বিষয়ভিত্তিক ক্ষেত্রে কাজ করে থাকে, যেখানে বাণিজ্য সহজীকরণ ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নকে কৌশলগতভাবে অগ্রাধিকার দেয়া হয়। সংস্থাটি দেশের বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প প্রবৃদ্ধির পথে নিয়ন্ত্রণসংক্রান্ত, পদ্ধতিগত ও নীতিগত প্রতিবন্ধকতা চিহ্নিত করে থাকে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: