আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের রমাদান রেমিট্যান্স ক্যাম্পেইন শুরু
এর আওতায় রয়েছে মোটরসাইকেল, ল্যাপটপ, রেফ্রিজারেটর ও স্মার্টফোনসহ বিভিন্ন পুরস্কার জয়ের সুযোগ। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাফাত উল্লা খান ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি ও সিইও মো. রাফাত উল্লা খান বলেন, ‘প্রবাসী বাংলাদেশীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’
তিনি রেমিট্যান্স প্রেরণে বৈধ ও ব্যাংকিং চ্যানেল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাদের আরো উৎসাহিত করাই ব্যাংকের লক্ষ্য। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সর্বদা গ্রাহককেন্দ্রিক সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আধুনিক, নিরাপদ ও দ্রুত সেবা প্রদানের মাধ্যমে প্রবাসী গ্রাহকদের আস্থা আরো সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে।’
এ সময় ব্যাংকের এমডি ও সিইও সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতার সঙ্গে ক্যাম্পেইন সফল করার আহ্বান জানান। পাশাপাশি গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দেয়ার নির্দেশ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসেন ও এসএম আবু জাফর; এসইভিপি মোহাম্মদ আব্দুল মুবিন এবং ইভিপি মীর মো. হাসানুল জাহেদ। রেমিট্যান্স ক্যাম্পেইনটি ২০ মার্চ পর্যন্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সব শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটে পরিচালিত হবে।


