শিরোনাম

South east bank ad

মেঘনা ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

মেঘনা ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা

মেঘনা ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারপারসন উজমা চৌধুরী। এমডি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী এ সভায় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক, নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এএমডি মো. ছাদেকুর রহমান, ডিএমডি মোমতাজুল করিম এন আহমেদ, সিএফও সজীব কুমার সাহা, সিআরও আইকিউএম আব্দুল জলিল ও হেড অব অপারেশনস তানভীর সাম্‌সসহ সব শাখা, উপশাখা ব্যবস্থাপক এবং করপোরেট প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা। সভাটি পরিচালনা করেন ব্যাংকের মানবসম্পদ প্রধান রাশেদুল আলম।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: