গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক
আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (এনআরসি)।
বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে ব্যাংকের ৮০তম এ শাখার কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।


