চট্টগ্রামের মোমিন রোডে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১১৮তম শাখা উদ্বোধন
গতকাল স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১১৮তম শাখা, জামাল খান রোড শাখা; মৈত্রী ভবন, ৩৭০/এ- ৩৭৮ মোমিন রোড, চট্টগ্রামে উদ্বোধন করা হয়। ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন‐উর‐রশিদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও এফবিসিসিআই এর প্রাক্তন প্রেসিডেন্ট জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব এস. এ. এম. হোসাইন।
অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালক জনাব কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মোঃ জাহেদুল হক, নজমুল হক চৌধুরী এবং মোঃ নাজমুস সালেহীন।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ তারিকুল আজমসহ উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।


