শিরোনাম

South east bank ad

আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

 প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা



প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহক এবং নির্বাচিত ক্রেডিট কার্ডহোল্ডারদের আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা দিতে বাংলাদেশের অন্যতম শীর্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্স সেবাদাতা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল মেডিকেল ইনফরমেশন সেন্টার (আইএমআইসি)-এর সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির আওতায় ব্যাংকটির এলিজিবল গ্রাহকরা সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন এবং ভারতের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোতে অগ্রাধিকারমূলক মূল্যছাড়, এক্সক্লুসিভ হেলথ প্যাকেজ এবং ডেডিকেটেড হেলথকেয়ার অ্যাসিস্ট্যান্স সুবিধা উপভোগ করবেন।

এই নেটওয়ার্কে বিশ্বখ্যাত বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে রয়েছে সামিতিভেজ হসপিটাল, সানওয়ে মেডিকেল সেন্টার, মাউন্ট এলিজাবেথ হসপিটাল, গ্লেনইগলস হসপিটাল, ফ্যারার পার্ক হসপিটাল, আইকন ক্যানসার সেন্টার এবং গুয়াংজু ফোসুন হসপিটালসহ আরও অনেক প্রতিষ্ঠান।

এই চুক্তির মাধ্যমে ব্র্যাক ব্যাংক নিজেদের প্রিমিয়াম ব্যাংকিং সেবাকে আরও সমৃদ্ধ করেছে। ব্যাংকিং সেবার বাইরেও গ্রাহকদের পরিবর্তনশীল ব্যক্তিগত ও পারিবারিক চাহিদা পূরণে মিনিংফুল লাইফস্টাইল সুবিধা প্রদান করে উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির প্রিমিয়াম ব্যাংকিংয়ের হেড অব প্রপোজিশন আরমীন আহমেদ, হেড অব ডেবিট কার্ডস রাসিফ আল করিম, হেড অব অ্যালায়েন্স আশরাফুল আলম এবং প্রিমিয়াম ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজার এহসান সামাদ। 

আইএমআইসি-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফারজানা ওয়ালি লিজা, ম্যানেজিং ডিরেক্টর মারুফ হাসান এবং কো-অর্ডিনেটর অ্যান্ড ডিরেক্টর মুনতাসির মামুন।

এ উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের কেবল আর্থিক সেবা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং গ্রাহকদের জন্য অর্থবহ ও বাড়তি সুবিধা দেওয়াই আমাদের লক্ষ্য। আইএমআইসি-এর সঙ্গে এই চুক্তির মাধ্যমে আমাদের গ্রাহকরা নির্ভরযোগ্য আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সহজেই সেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি উপভোগ করবেন বিশেষ সুবিধা ও সহায়তা। গ্রাহকদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে তাঁদের ব্যাংকিং অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে এটি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

কৌশলগত সহযোগিতার মাধ্যমে আর্থিক সেবার পাশাপাশি গ্রাহকদের জন্য লাইফস্টাইল, ওয়েলনেস এবং হেলথকেয়ার সুবিধা নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগটি তার-ই প্রতিফলন। 

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: