শিরোনাম

South east bank ad

সারাদেশে ৬টি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে আইএফআইসি ব্যাংক

 প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সারাদেশে ৬টি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে আইএফআইসি ব্যাংক

গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে সারাদেশে ৬টি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। সোমবার, ২২ জুন ২০২৬, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, গ্রাহকগণ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে বুথগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


উদ্বোধন করা এটিএম বুথগুলো হলো— শনির আখরা এটিএম, ঢাকা; আনোয়ারা এটিএম, চট্টগ্রাম; ভাওয়াল মির্জাপুর এটিএম, গাজীপুর; ফরিদপুর সদর এটিএম, ফরিদপুর; উপশহর এটিএম, সিলেট এবং পলাশপুর এটিএম, চাঁদপুর।


নতুন এটিএম বুথগুলোর মাধ্যমে আইএফআইসি ব্যাংকের সম্মানিত গ্রাহকগণ নগদ টাকা উত্তোলন, আইএফআইসি ও অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্ট ও কার্ডে ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট, কার্ড অ্যাক্টিভেশন, পিন পরিবর্তনসহ বিভিন্ন এটিএম-সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।


গ্রাহকদের আরও উন্নত, সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের অংশ হিসেবে চলতি বছর দেশব্যাপী দেড় শতাধিক এটিএম বুথ স্থাপন করছে আইএফআইসি ব্যাংক। বর্তমানে সারাদেশে ১৪০০-এর অধিক শাখা ও উপশাখার মাধ্যমে আইএফআইসি ব্যাংক দেশের অন্যতম বৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক হিসেবে গ্রাহকদের সেবা প্রদান করছে।


BBS cable ad

ব্যাংক এর আরও খবর: