শিরোনাম

South east bank ad

সিরাজগঞ্জে বাংলাদেশ ব্যাংকের প্রকাশ্য ঋণ কর্মসূচিতে তাৎক্ষণিক ঋণ পেলেন প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা

 প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সিরাজগঞ্জে বাংলাদেশ ব্যাংকের প্রকাশ্য ঋণ কর্মসূচিতে তাৎক্ষণিক ঋণ পেলেন প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা


লিড ব্যাংক হিসেবে ব্যাংকার-গ্রাহক মতবিনিময় সভার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক


১০, ৫০ এবং ১০০ টাকার হিসাবধারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সিরাজগঞ্জের প্রান্তিক কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের তাৎক্ষণিক ঋণ সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক ও অন্যান্য অংশগ্রহণকারী ব্যাংকসমূহ।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের নির্দেশনায় এবং লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে কেন্দ্রীয় ব্যাংকের ৭৫০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এই স্বল্প সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

বঞ্চিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় নিয়ে আসা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের অফিসার্স ক্লাবে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া ৩৫টি ব্যাংকের কর্মকর্তা ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এতে ১০, ৫০ এবং ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক আবেদা রহিম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক রোকেয়া সুলতানা এবং ব্র্যাক ব্যাংকের হেড অব কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেস ইউনিট-১ এস. এম. আলমগীর হোসেন।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের সহকারী পরিচালক শেখ অহনা হাকিম অনুষ্ঠানের উদ্দেশ্য এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় নেওয়া বিভিন্ন বড় উদ্যোগের রূপরেখা তুলে ধরেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসএমই ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজার (রেগুলেটরি রিলেশনস অ্যান্ড স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট) প্রশান্ত কুমার সাহা; নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন (উত্তরবঙ্গ) এর রিজিওনাল হেড ফজলুল করিম; সিরাজগঞ্জ শাখার ব্রাঞ্চ ম্যানেজার সঞ্জয় কুমার সাহা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে দুজন নারী উদ্যোক্তা তাঁদের এগিয়ে যাওয়ার গল্প এবং প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা কীভাবে তাঁদের ব্যবসার মোড় ঘুরিয়ে দিয়েছে, সেই ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।

বাংলাদেশ ব্যাংকের সাথে যৌথভাবে নেওয়া এই উদ্যোগটি গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন, আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তির অগ্রগতিতে ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ধারাবাহিক দায়বদ্ধতারই একটি প্রতিফলন।


BBS cable ad

ব্যাংক এর আরও খবর: