শিরোনাম

South east bank ad

ইসলামী ব্যাংকের ২ রেমিট্যান্স গ্রাহক পেলেন গিয়ার বাই-সাইকেল

 প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ইসলামী ব্যাংকের ২ রেমিট্যান্স গ্রাহক পেলেন গিয়ার বাই-সাইকেল



ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়ন-এর রেমিট্যান্স ক্যা¤েপইনের প্রথম দিনে গিয়ার বাই-সাইকেল পেলেন টাঙ্গাইলের গোড়াই উপশাখার গ্রাহক হামিদা বেগম এবং ঢাকার গুলশান কর্পোরেট শাখার গ্রাহক অনুপ কুমার। ব্রুনাই দারুসসালাম প্রবাসী জাহিদ শিকদার ও আমেরিকান নাগরিক সারাহ সাবরিনা-এর পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে তারা এই পুরস্কার পেয়েছেন। ৪ মে ২০২৬, সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ডিজিটাল র‌্যাফেল ড্রতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের  ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন। এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আবুল হাসান, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশন প্রধান মোঃ মোতাহার হোসেন মোল্লা, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন এবং ওয়েস্টার্ন ইউনিয়ন-এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।  


এই ক্যাম্পেইনে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের মধ্যে ডিজিটাল র‌্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্ম দিবসে দুইটি করে মোট ৩৪টি গিয়ার বাই-সাইকেল উপহার দেওয়া হচ্ছে। এছাড়া রেমিট্যান্স গ্রাহকরা নিশ্চিত উপহার হিসেবে একটি দেওয়াল ঘড়ি পাচ্ছেন। ৩১ মে ২০২৬ পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।


BBS cable ad

ব্যাংক এর আরও খবর: