শিরোনাম

South east bank ad

ওয়ান ব্যাংকের নতুন ডিএমডি কাজী জিয়াউল ইসলাম

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ওয়ান ব্যাংকের নতুন ডিএমডি কাজী জিয়াউল ইসলাম

ওয়ান ব্যাংক পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও পাবলিক সেক্টরের প্রধান হিসেবে যোগ দিয়েছেন কাজী জিয়াউল ইসলাম। ব্যাংকের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও কৌশলগত উন্নয়ন বাস্তবায়নে এ নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ব্যাংকিং ও আর্থিক খাতে কাজী জিয়াউল ইসলামের রয়েছে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা। তিনি ওয়ান ব্যাংকে যোগদানের আগে মাশরেক ব্যাংক বাংলাদেশে চিফ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিভিন্ন জ্যেষ্ঠ পদে কাজ করেছেন।

কাজী জিয়াউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি, ইনসিয়াড ও লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: