শিরোনাম

South east bank ad

ডিএসইএক্স সূচক কমেছে ২ শতাংশের বেশি

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

ডিএসইএক্স সূচক কমেছে ২ শতাংশের বেশি

গত সপ্তা‌হের চার কার্যদিব‌সে দে‌শের প্রধান পুঁজিবাজা‌র ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। এ সময় এক্সচেঞ্জটির প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২ শতাংশের বেশি।

পাশাপাশি এক্সচেঞ্জটির অন্যান্য সূচকেও নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। এছাড়া দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তা‌হে সূচকের নিম্নমুখিতা দেখা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ১৩০ পয়েন্ট কমে ৫ হাজার ৬৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৭৮৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২৮ পয়েন্ট কমে ২ হাজার ১৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ১৬৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহ শেষে ২৪ পয়েন্ট কমে ১ হাজার ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১৫৬ পয়েন্ট।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: