শিরোনাম

South east bank ad

ব্লক মার্কেটে ২২৭ কোটি টাকার লেনদেন

 প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

ব্লক মার্কেটে ২২৭ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২২৬ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১৪৮ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডমিনোজ স্টিল বিল্ডিং সিস্টেমস, গ্রামীণফোন, ফাইন ফুডস, এনভয় টেক্সটাইল, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, ড্যাফোডিল কম্পিউটার্স, মালেক স্পিনিং মিলস, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ম্যারিকো বাংলাদেশ ও এশিয়াটিক ল্যাবরেটরিজ।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ডমিনোজ স্টিল বিল্ডিং সিস্টেমসের সবচেয়ে বেশি ৩৫ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮১ টাকা ৭০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ গ্রামীণফোনের ২২ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৫৬ টাকা ৭০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ১৫ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৫১৩ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ এনভয় টেক্সটাইলের ১৪ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৮ টাকা ৮০ পয়সায়।

গত সপ্তাহে ব্লক মার্কেটে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের ১২ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪১৪ টাকা ১০ পয়সায়। ড্যাফোডিল কম্পিউটার্সের ১১ কোটি ৩১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৭০ টাকা ১০ পয়সায়। মালেক স্পিনিং মিলসের ১০ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৩ টাকা ৭০ পয়সায়।

এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮৯ টাকা ৬০ পয়সায়। ম্যারিকো বাংলাদেশের ৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২ হাজার ৭৩০ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে এশিয়াটিক ল্যাবরেটরিজের ৭ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৪১ টাকা ৬০ পয়সায়।

গত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৬০ পয়েন্ট বে‌ড়ে ৫ হাজার ৮০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ১৬ পয়েন্ট বে‌ড়ে ২ হাজার ১৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ১৬২ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১৬৯ পয়েন্ট।

ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড়ে ১ হাজার ৩৮৩ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৪৩৩ কোটি ৯৪ লাখ টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে ৩ দশমিক ৪৯ শতাংশ।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: