শিরোনাম

South east bank ad

ঈদ পরবর্তী সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

 প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

ঈদ পরবর্তী সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে


 

ঈদুল আজহার পর সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। 


ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সোমবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৮৮ ও ২০৪৪ পয়েন্টে রয়েছে।


এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৪১ কোটি ২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২২টির, কমেছে ৬৯টির এবং অপরির্বতিত রয়েছে ৮৩টি কোম্পানির শেয়ার।


সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানিগুলো, নাহি অ্যালমুনিয়াম, বিবিএস ক্যাবলস, এনসিসি ব্যাংক, পপুলার লাইফ, ব্র্যাক ব্যাংক, ডমিনেজ স্টিল, আরডি ফুড, অগ্নি সিস্টেম, সিটি ব্যাংক ও বিডি থাই ফুড।


এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১২ পয়েন্ট।


সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫৯ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯১৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।


এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ১৩টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২টি এবং অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানি শেয়ারের দর।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: