শিরোনাম

South east bank ad

খালেদা জিয়ার হুকুম আর তারেক এর নির্দেশে ২১ আগস্টের ঘটনা ঘটানো হয়েছিল: তথ্যমন্ত্রী

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

বিএন‌পির সমা‌লোচনা ক‌রে আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ব‌লে‌ছেন, ‘বিএনপি খুনের রাজনীতির ওপর প্রতিষ্ঠিত একটি দল। জিয়াউর রহমান জাতির পিতাসহ পুরো পরিবারকে হত্যা করতে ’৭৫-এর ১৫ আগস্টের ঘটনা ঘটান। খালেদা জিয়া ক্ষমতাকে টিকিয়ে রাখতে ২১ আগস্ট পুত্র তারেক রহমানকে দিয়ে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে বোমা হামলা চালান।’ রোববার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আইভি রহমান পরিষদ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনায় উপস্থিত ছিলেন আইভি রহমান পরিষদের উপদেষ্টা মো. আকরাম হোসেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু প্রমুখ। হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার হুকুমে তারেক রহমানের সরাসরি নির্দেশে ২১ আগস্টের ঘটনা ঘটানো হয়েছিল। আলোচিত এ মামলার একজন সাক্ষী হিসেবে বলতে চাই, খালেদা জিয়াকে এ মামলায় হুকুমের আসামি করা হোক। এ দাবি সময়ের, এ দাবি জনগণের।’ তিনি বলেন, ‘২১ আগস্টের নীলনকশা আগেই করা ছিল। আমরা মুক্তাঙ্গনে সমাবেশের অনুমতি চেয়েছিলাম, দেয়া হয়নি সেদিন। কারণ, সেখানে বোমা হামলা করা যেত না। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অনুমতি দেয়া হলেও বড় বিল্ডিংয়ের ছাদে আমাদের নেতাকর্মীদের উঠতে দেয়া হয়নি। এ হামলার পর প্রতিবাদ জানানো হলে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানেগ্যাস নিক্ষেপ করে। সব আলামত নষ্ট করা হয় সরকারের নির্দেশে।’ মন্ত্রী বলেন, ‘বিএনপি খুনের রাজনীতির ওপর প্রতিষ্ঠিত একটি দল। জিয়াউর রহমান জাতির পিতাসহ পুরো পরিবারকে হত্যা করতে ’৭৫ এর ১৫ আগস্টের ঘটনা ঘটান। দেশবিরোধীদের মূল্যায়ন, বিরোধী মতকে দমন আর চৌকস মেধাবী অফিসারদের হত্যার মাধ্যমে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করেন।’ সভায় পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘স্বাধীনতার অর্জনকে ভূলুণ্ঠিত করতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জিয়াউর রহমান নির্মম হত্যাকাণ্ড ঘটান। সেদিন দেশে না থাকায় প্রাণে বেঁচে যান আজকের প্রধানমন্ত্রী। খুনিদের চক্রান্ত থেমে থাকেনি। আজকের প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশে জিয়া পরিবার ২১ আগস্টের ঘটনা ঘটান। সেদিনও আমাদের প্রাণের নেত্রীকে আল্লাহ বাঁচিয়ে দেন। ষড়যন্ত্র থেমে নেই, এই খুনিদের সাজা হওয়া দরকার, খালেদার বিচার হওয়া প্রয়োজন।’
BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: