শিরোনাম

South east bank ad

ফারইস্ট ফাইন্যান্সের দর কমেছে ১৫%

 প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বীমা

ফারইস্ট ফাইন্যান্সের দর কমেছে ১৫%

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ১৫ দশমিক ৪০ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৩ টাকা ৭০ পয়সা। এতে কোম্পানিটি সাপ্তাহিক দরপতনের তালিকার শীর্ষে উঠে এসেছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩ টাকা ৩৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৫৪ টাকা ২৩ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৮৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৫০ টাকা ৪৮ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৮৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪৫ টাকা ৩৫ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩৮ টাকা ৫০ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৩৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ১১ পয়সায়।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৬৪ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৯৯২ কোটি ১৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৪০ লাখ ৬৩ হাজার ৩৩০। এর ৩৯ দশমিক ৭৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৩৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৬ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে।

BBS cable ad

বীমা এর আরও খবর: