শিরোনাম

South east bank ad

কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব দিলো ফরেন ইনভেস্টরস চেম্বার

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব দিলো ফরেন ইনভেস্টরস চেম্বার
 

মূসক হার কমানো এবং উৎপাদনশীল খাতের কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর ৫ শতাংশ থেকে ১ শতাংশে নামানোর প্রস্তাব দিয়েছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)।

এ ছাড়া আগামী বছর থেকে ভ্যাট রিটার্ন সম্পূর্ণ অনলাইনে করার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরে বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকারী বিদেশি কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের এই সংগঠন ফিকি।

আলোচনায় কর, শুল্ক ও মূসক হ্রাসের জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরে ফিকি।
সভায় ফরেন চেম্বারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ও বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী।

রূপালী চৌধুরী বলেন, আমরা করজাল সম্প্রসারণের কথা বলেছি এবং কার্যকর করহার কমানোর কথা বলেছি। কোভিডের পর যুদ্ধ শুরু হয়েছে, এতে ডলারের দাম ৮৬ টাকা থেকে ১২২ টাকায় উঠে গেছে। এর ফলে কিছু খাতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
তাই সামষ্টিক অর্থনীতির বিষয়গুলো খেয়াল রাখা উচিত।

ফরেন চেম্বারের পরামর্শক স্নেহাশীষ বড়ুয়া বলেন, ভিয়েতনামে করপোরেট করহার ২০ শতাংশ, ইন্দোনেশিয়ায় ২২ শতাংশ। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থাভুক্ত দেশগুলোতেও এই হার ২০ শতাংশ। কিন্তু বাংলাদেশে এটি সাড়ে ২৭ শতাংশ।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: