শিরোনাম

South east bank ad

৩ দেশ থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

৩ দেশ থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু

জ্বালানিসংকট মোকাবেলায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সরবরাহ লাইন কিছুটা ইনসিকিউর হয়ে পড়ায় সরকার বিকল্প উৎসের সন্ধান করছে।’ ইতিমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে বলে সচিব জানান।

তিনি বলেন, ‘সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘবে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখছে এবং এই পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: