গার্মেন্টসে ঈদের ছুটি ধাপে ধাপে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজট কমাতে এক বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এবার গার্মেন্টস কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এই পরিকল্পনার কথা জানান সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
সড়ক মন্ত্রী জানান, গত ঈদুল ফিতরে হঠাৎ করে সব গার্মেন্টস একসঙ্গে ছুটি দেওয়ার ফলে মহাসড়কে ব্যাপক জনচাপ তৈরি হয়েছিল এবং যাতায়াতে বেশ বিশৃঙ্খলা দেখা দিয়েছিল।
সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার যাত্রী ভোগান্তি কমাতে ধাপে ধাপে গার্মেন্টস ছুটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ঘরমুখো মানুষ ও পশুবাহী ট্রাকের চাপ সড়কে সুষমভাবে বণ্টন হবে।
তিনি বলেন, ‘গত ঈদুল ফিতরের সময় ঈদযাত্রায় যেসব ব্যত্যয় ঘটেছিল, সেগুলো নিরসনে বিভিন্ন উদ্যোগ নেবে সরকার। সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালিত হবে।


