শিরোনাম

South east bank ad

ভারতীয় ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সচেষ্ট নেত্রকোণা জেলা প্রশাসন

 প্রকাশ: ০৩ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমানায় বিজিবি নজরদারি বৃদ্ধি করা, ভারত থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, প্রয়োজনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা, করোনা প্রতিরোধে ব্যাপক প্রচারণা, মাইকিং, মাস্ক পরিধান নিশ্চিত করা, কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলা, যানবাহনে সর্বোচ্চ স্বাস্থ্য বিধি প্রতিপালনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা এবং আক্রান্তদের সেবাদাতা ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের আবশ্যকভাবে টেস্টের আওতায় আনার বিষয়ে অনলাইন প্লাটফর্মে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণার জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান এতে সভাপতিত্ব করেন।
সভায় নেত্রকোণার সিভিল সার্জন, সিও, বিজিবি ; অতিরিক্ত পুলিশ সুপার, কলমাকান্দা উপজেলার নির্বাহী অফিসার, পরিষদ চেয়ারম্যান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তাসহ জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: