মাইডাস ফাইন্যান্সিংয়ের ৩০তম এজিএম অনুষ্ঠিত
কোম্পানির নিজস্ব ভবন মাইডাস সেন্টারে শুক্রবার হাইব্রিড পদ্ধতিতে এ সভার আয়োজন করা হয়।
মাইডাস ফাইন্যান্সিং পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির নিজস্ব ভবন মাইডাস সেন্টারে শুক্রবার হাইব্রিড পদ্ধতিতে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ আতাউল হাকিম। মাইডাস ফাইন্যান্সিংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এজিএমে পরিচালক রামিসা মাইশা, নাজনীন সুলতানা ও ড. মো. আব্দুল করিম এবং কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক তানভীর হাসানসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ডিএসই ও সিএসইর প্রতিনিধিসহ একজন স্বতন্ত্র ফুটিনাইজার অংশ নেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সভায় ডিসেম্বর ৩১, ২০২৫ সমাপ্ত অর্থবছরের পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন এবং প্রস্তাবসহ সব আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।


