শিরোনাম

South east bank ad

সীমান্ত ব্যাংকের খুলনা অঞ্চলে অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন

 প্রকাশ: ১৯ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সীমান্ত ব্যাংকের খুলনা অঞ্চলে অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন

সীমান্ত ব্যাংক পিএলসির খুলনা অঞ্চলে ‘অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে ব্যাংকের চলতি বছরের ব্যবসায়িক অর্জন এবং আগামী দিনের ব্যবসায়িক লক্ষ্য ও কৌশল নিয়ে আলোচনা করা হয়। সীমান্ত ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম। এছাড়া হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম ও সিনিয়র ম্যানেজার (আইডিপিডি) মো. আরিফুল ইসলাম এবং খুলনা বিভাগের সব শাখা-উপশাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা এতে অংশ নেন। সম্মেলনে চলতি বছরের ব্যবসায়িক অর্জন পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের ব্যবসায়িক লক্ষ্য নির্ধারণ ও তা বাস্তবায়নের কৌশল নিয়ে দিনব্যাপী আলোচনা অনুষ্ঠিত হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: