শিরোনাম

South east bank ad

সিডব্লিউইউর সঙ্গে এমওইউ স্বাক্ষর প্রাইম ব্যাংকের

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সিডব্লিউইউর সঙ্গে এমওইউ স্বাক্ষর প্রাইম ব্যাংকের

শিক্ষা খাতে ব্যাংকিং সেবা সম্প্রসারণে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির (সিডব্লিউইউ) সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

ব্যাংকের শিক্ষা খাতভিত্তিক উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’র আওতায় এ অংশীদারত্ব করা হয়। এর আওতায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের বিভিন্ন ব্যাংকিং সেবা দেয়া হবে। এর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে টিউশন ফি সংগ্রহ, প্রাতিষ্ঠানিক ব্যবসায়িক হিসাব, বেতন ব্যবস্থাপনা, বিশেষ সঞ্চয়ী হিসাব, প্রয়োজনভিত্তিক ঋণসুবিধা এবং অগ্রাধিকারভিত্তিক ক্রেডিট কার্ড সেবা। পাশাপাশি নন-ব্যাংকিং ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের সুযোগও থাকবে। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

এমওইউ স্বাক্ষর উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদিন এবং সিডব্লিউইউর উপাচার্য ড. পারভীন হাসান স্বাক্ষরিত এমওইউ বিনিময় করেন। এর আগে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এমএম মাহবুব হাসান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: