শিরোনাম

South east bank ad

২৫ বছর পূর্তিতে নতুন রূপে ব্র্যাক ব্যাংকের অফিশিয়াল থিম সং

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

২৫ বছর পূর্তিতে নতুন রূপে ব্র্যাক ব্যাংকের অফিশিয়াল থিম সং

ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে এর চিরচেনা অফিশিয়াল থিম সংগীতকে নতুনভাবে উপস্থাপন করেছে ব্যাংকটি।

গানটিকে একটি চমৎকার মিউজিক ভিডিওতে রূপ দেয়া হয়েছে। এতে উঠে এসেছে ব্যাংকটির ২৫ বছরের পথচলা, অর্জন এবং সেই মূল্যবোধগুলো, যা ব্র্যাক ব্যাংককে শীর্ষস্থানে নিয়ে এসেছে। এটি শুধু একটি বর্ষপূর্তির আয়োজন নয়; বরং গত ২৫ বছরে ব্র্যাক ব্যাংকের পাশে থাকা গ্রাহক, উদ্যোক্তা, পরিবার, সহকর্মী ও স্টেকহোল্ডারদের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

মিউজিক ভিডিওটি প্রতীকী গল্প ও আবেগঘন দৃশ্যের মাধ্যমে তুলে ধরেছে উদ্যোক্তাদের সংগ্রাম, পরিবারের স্বপ্ন এবং মানুষের এগিয়ে যাওয়ার প্রত্যয়। একই সঙ্গে ফুটে উঠেছে সেই আস্থা, সম্পর্ক ও যৌথ পথচলার গল্প, যা ব্র্যাক ব্যাংকের ২৫ বছরের সাফল্যের ভিত্তি।

এ বিষয়ে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমাদের থিম সংটি সবসময়ই সেসব মূল্যবোধকে ধারণ করেছে, যা আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে রাখে। এ মিউজিক ভিডিওটির মাধ্যমে আমরা সেই মূল্যবোধগুলোকে জীবন্ত করে তুলতে চেয়েছি এবং এর পেছনের মানুষদের সম্মানিত করেছি। আমাদের এ পথচলার সঙ্গী প্রতিটি গ্রাহক, উদ্যোক্তা, সহকর্মী এবং স্টেকহোল্ডারদের প্রতি এটি আমাদের শ্রদ্ধাঞ্জলি।’

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: