জুলাই গণ-অভ্যুত্থান দিবসে দোয়া মাহফিল : রূপালী ব্যাংক
জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এছাড়া উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ, কোম্পানি সেক্রেটারি ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মো. আবুল হাসান, সালামুন নেছা এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
দোয়া মাহফিলে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


