শিরোনাম

South east bank ad

দেশের প্রথম ডিজিটাল ট্রেড লেনদেন শুরু করল প্রাইম ব্যাংক

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

দেশের প্রথম ডিজিটাল ট্রেড লেনদেন শুরু করল প্রাইম ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের পাইলট কর্মসূচির আওতায় প্রাইম ব্যাংক পিএলসি সফলভাবে বাংলাদেশের প্রথম ডিজিটাল ট্রেড বা বাণিজ্য লেনদেন শুরু করেছে।

এ উদ্যোগের মাধ্যমে অনুমোদিত আন্তর্জাতিক ট্রেড করিডোরে বাণিজ্য-সংক্রান্ত নথিপত্র সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে আদান-প্রদান করা সম্ভব হবে। এর ফলে কাগজনির্ভর প্রক্রিয়ার ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে।

প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিটসের আওতায় ইলেকট্রনিক ডকুমেন্ট উপস্থাপনের বিধি অনুসরণ করে এ লেনদেন সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে ইউনিফর্ম রুলস ফর কালেকশনসের আওতায় দেশের প্রথম ডিজিটাল ডকুমেন্টারি কালেকশন লেনদেনও শুরু করেছে ব্যাংকটি। ফলে বাংলাদেশ ব্যাংকের পাইলট কর্মসূচির অধীনে ডিজিটাল ট্রেডের উভয় প্রক্রিয়া চালু করা দেশের প্রথম ব্যাংকে পরিণত হয়েছে প্রাইম ব্যাংক।

এ অর্জন উদযাপনের লক্ষ্যে সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রেড সার্ভিসেস বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে ব্যাংকের ট্রেড ডিজিটালাইজেশন অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান মো. তানভীর বিন হাসান এবং এলসি প্রসেসিং বিভাগের প্রধান তামিম আনাম ডিজিটাল ট্রেড লেনদেনের কাঠামো, বাস্তবায়ন প্রক্রিয়া এবং আন্তর্জাতিক বাণিজ্যে ডিজিটাল ব্যবস্থার সুফল তুলে ধরেন। তারা বলেন, এ প্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য আরো দ্রুত, নিরাপদ ও কার্যকর হবে।

প্রাইম ব্যাংক বলছে, এ উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্যকে আধুনিকায়নের পাশাপাশি গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দেশে কাগজবিহীন (পেপারলেস) ট্রেড ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: