প্রাইম ব্যাংক ও জেনএক্স হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি এবং জেনএক্স হেলথ লিমিটেডের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদীন এবং জেনএক্স হেলথের এমডি ও সিওও ডা. মুনিয়া আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ব্যাংকটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের ‘নীরা’ গ্রাহক, কার্ডহোল্ডার ও কর্মীরা জেনএক্স হেলথের বিভিন্ন সেবা গ্রহণে বিশেষ ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন, যা তাদের লাইফস্টাইল অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উইমেন ব্যাংকিং নীরার বিজনেস ডেভেলপমেন্ট ও প্রিপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজ। এছাড়া জেনএক্স হেলথের পক্ষে ছিলেন ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন) কাজী আরিফুল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেজ ডেভেলপমেন্ট) আব্দুল্লাহ ইউসুফ।


